1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

ফতুল্লায় পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পূর্ব শত্রুতার জেরে নারায়ণগঞ্জের ফতুল্লায় সিয়াম (১৮) নামে এক হোসিয়ারী শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (২০ ডিসেম্বর) রাত পৌনে দশটায় জেলা সদরের ফতুল্লা থানার শিয়াচর তক্কার মাঠ এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, নিহত সিয়াম ফতুল্লা থানার পিলকুনী পাচতলা বরিশাল টাওয়ার সংলগ্ন এলাকার আব্দুল হালিম মিয়ার ছেলে। তিনি একটি হোসিয়ারী কারখানার শ্রমিক ছিল। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের ক্ষত চিহ্ন রয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের অভিযোগ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুলের ভাগিনা সায়মন বাহিনীর সন্ত্রাসীরা সিয়ামকে কুপিয়ে হত্যা করেছে।

নিহত সিয়ামের মা কাঞ্চন জানান, গত দুই মাস সিয়াম খুব অসুস্থ ছিলো। সুস্থ হয়ে ১৫ দিন আগে সে একটি হোসিয়ারি কারখানায় শ্রমিকের কাজে যোগদান করে। শুক্রবার রাত পৌনে ১০টার দিকে দুই থেকে তিন জন ছেলে বাসায় এসে জানায় সন্ত্রাসীরা সিয়ামকে কুপিয়েছে।

নিহত সিয়ামের ঘনিষ্ঠজনরা জানায়, পূর্ব শত্রুতার জের ধরে শুক্রবার রাত ৯টার দিকে ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নজরুল ওরফে ধোপা নজরুলের ভাগিনা সায়মনের নেতৃত্বে মেহেদী, ইকরাম, আবদুল্লাহ ও মহিউদ্দিনসহ তার বেশ কয়েকজন সহযোগী পিলকুনী পাঁচ তলার সামনে সিয়ামকে অটোরিকশাযোগে তক্কার মাঠ মসজিদ সংলগ্ন খানকা মাঠে নিয়ে যায়। সেখানে সিয়ামকে কুপিয়ে পুনরায় রিকশায় করে পাঁচ তলার সামনে ফেলে দিয়ে যায়। পরে স্থানীয়রা সিয়ামকে গুরুতর অবস্থায় উদ্ধার করে শহরেরখানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফুল ইসলাম জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদরের নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত চলছে এবং জড়িতদের গ্রেফতারে থানা পুলিশের একাধিক টিম কাজ করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট