1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পূর্বাচলের লেকে ভাসমান মরদেহটি কলেজছাত্রীর - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

পূর্বাচলের লেকে ভাসমান মরদেহটি কলেজছাত্রীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের লেক থেকে উদ্ধার হওয়া মরদেহের পরিচয় মিলেছে। তার নাম সুজানা (১৮)। মরদেহটি শনাক্ত করেছেন তার মা চম্পা বেগম। নিহত সুজানা ঢাকার কচুক্ষেত এলাকার মৃত আব্বাস মিয়ার মেয়ে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টায় তথ্যটি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ সার্কেল) মেহেদী ইসলাম।

পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সুজানা ঢাকার ভাসানটেক কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। এর আগে সকাল ৮টার দিকে কুড়িল-কাঞ্চন আঞ্চলিক সড়কের পাশে পূর্বাচলের ২ নম্বর সেক্টরের বউরারটেক এলাকায় লেকটিতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। এ সময় লেকের পাশ থেকে একটি হেলমেট ও ব্যাগ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে নিহতের গলা ও মুখমন্ডলে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহের অবস্থা দেখে গতরাতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের প্রয়োজন। দুপুরে মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠনো হয়েছে।

এর আগে গত ১৩ নভেম্বর পূর্বাচলের ওই লেকটির আরেকটি অংশ থেকে এক ব্যবসায়ীর সাত খণ্ড মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট