1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল জেলার সম্মেলন অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল জেলার সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জাতীয়তাবাদী গার্মেন্টস শ্রমিক দল নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মেলন শুক্রবার (১৩ ডিসেম্বর) নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনের সভাপতিত্ব করেন জেলা গার্মেন্টস শ্রমিক দলের সভাপতি ইসমাইল হোসেন কাউছার। সম্মেলনে বক্তারা বলেন, “প্রত্যেকটি গার্মেন্টস শিল্প কারখানায় নারায়ণগঞ্জ শ্রমিক দল তাদের পাশে নিয়ে কারখানা ভিত্তিক ইউনিট কমিটি গঠন করছে।” তারা আরও বলেন, “আমরা চাই শ্রমিকদের ন্যায্য অধিকার, একজন শ্রমিকের জীবিকার জন্য প্রয়োজনীয় মজুরি নির্ধারণ করা হোক।”

এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শ্রমিক দলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান এবং নাসিম প্রধান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় গার্মেন্টস শ্রমিক দলের সাধারণ সম্পাদক লুৎফুন নাহার লতা, কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, কেন্দ্রীয় শ্রমিক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আসাদ উজ্জামান বাবুল, কেন্দ্রীয় শ্রমিক দলের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, মো. মজিবর রহমান, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এডভোকেট হুমায়ূন কবির, এবং আইনজীবী সমিতির সভাপতি আইনজীবী সমিতি নারায়ণগঞ্জ জেলা প্রমুখ।

এসময় সম্মেলন থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নারায়ণগঞ্জ জেলার নেতৃবৃন্দ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খানের মুক্তি দাবি করেন।

সম্মেলন শেষে মো. ইসমাইল হোসেন কাউছারকে সভাপতি এবং মো. মোস্তফা রনিকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট