1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নির্বাচনে বিলম্ব নয়, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে: গোলাম পরওয়ার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

নির্বাচনে বিলম্ব নয়, সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে হবে: গোলাম পরওয়ার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন খুব বেশি বিলম্বিত হওয়া যেমন উচিত নয়, তেমনি অতি দ্রুত আয়োজন করাও ঠিক হবে না। তিনি বলেন, “নির্বাচনের জন্য রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ-প্রতিষ্ঠান সংস্কার করতে হবে। তা না হলে অতীতের মতো অগ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।”

শুক্রবার (৬ ডিসেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি দলের শিক্ষামূলক কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

পরওয়ার বলেন, “১৪, ১৮, বা ২৪ সালের মতো নির্বাচন হলে জনগণের ভোটাধিকার নিশ্চিত হবে না। ভোটকেন্দ্রে গিয়ে দেখা যাবে, আওয়ামী লীগ, যুবলীগ এবং পুলিশ ভোটাধিকার কেড়ে নিয়েছে। তাই সময়কে মুখ্য না ভেবে জনগণের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে।”

তিনি উল্লেখ করেন যে, ৬-৭ মাস বা এক বছরের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা সম্ভব। তবে শুধু সময় নেওয়া নয়, প্রশাসনের গুরুত্বপূর্ণ অঙ্গ, যেমন ওসি, ডিসি, এবং নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।

ভারতের আগ্রাসনের বিষয়ে এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার জানান, “প্রধান উপদেষ্টা সব রাজনৈতিক দলকে জাতীয় অখণ্ডতা রক্ষার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। জামায়াতে ইসলামী এই আহ্বানে সাড়া দিয়ে একাত্মতা প্রকাশ করেছে।”

অনুষ্ঠানে জামায়াতের কেন্দ্রীয় শুরা সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগর আমির আব্দুল জব্বার, জেলা আমির মমিনুল হক সরকার, এবং জেলা সেক্রেটারি হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট