1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে পরিত্যক্ত ঘরে যুবকের লাশ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

রূপগঞ্জে পরিত্যক্ত ঘরে যুবকের লাশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
রূপগঞ্জে পরিত্যক্ত একটি ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকা-সিলেট মহাসড়কের পাশে বরপা এলাকায় প্রিমিয়ার রড মিলের পিছনে বালুর মাঠের মাঝখানে ওই পরিত্যক্ত ঘর থেকে লাশটি পাওয়া যায়। তথ্যটি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী।

নিহতের নাম আল আমিন (২৩)। এর আগে সন্ধ্যায় স্থানীয়রা লাশটি দেখতে পেলে রূপগঞ্জ থানায় অবগত করেন।

জানা যায়, নিহত আল আমিন কুমিল্লা জেলার বাসিন্দা। তিনি বরপার পশ্চিমপাড়া এলাকায় তার শ্বশুর নান্নুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করছিলেন। তিনি স্থানীয় একটি গার্মেন্টসে ইলেকট্রিক্যাল বিভাগে চাকরি করতেন।

রূপগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) লিয়াকত আলী জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্দের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট