1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গণঅভ্যুত্থানে যে ক্ষতির হয়েছে সেটা পূরণ করা সম্ভব নয়: ডিসি - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন

গণঅভ্যুত্থানে যে ক্ষতির হয়েছে সেটা পূরণ করা সম্ভব নয়: ডিসি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে যে ক্ষতির হয়েছে সেটা কোনভাবে পূরণ করা সম্ভব নয়। রাষ্ট্র বিভিন্নভাবে আর্থিক ও বিভিন্ন সহযোগিতা দিয়ে তারা পাশে থেকেছে। নারায়ণগঞ্জ থেকে নিহত-আহতদের পরিবারের সদস্যরা যারা এসেছেন তাদের অনেকেই আমি চিনি। বিগত কয়েক মাস ধরে বিভিন্ন কাজে তারা আমাদের সাথে ছিলেন। এর আগেও জেলা প্রশাসনের পক্ষ থেকে আহতদের চিকিৎসার জন্য আমরা চেষ্টা করেছি এবং কয়েকজনকে চিকিৎসার ব্যবস্থাও করেছি।

বুধবার (২৭ নভেম্বর) বিকেলে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে একটি সভার আয়োজন করা হয়। এ সভায় উপস্থিত থেকে এ কথা বলেন জেলা প্রশাসক।

এসময় তিনি আরও বলেন, এই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফেরাত কামনা করছি। এখানে উপস্থিত ৮৩ জন আহত এবং নিহতের পরিবারকে আমরা আর্থিক অনুদান দেবো। এছাড়াও যদি এমন হয় যার পরিবারের একজনই উপার্জন করতেন এবং সেই মারা গেছেন, বর্তমানে সেই পরিবারের অবস্থা খুবই খারাপ তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা যতটা পারি চেষ্টা করব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট