1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ডাকাত আখ্যা দিয়ে মানসিক প্রতিবন্ধী যুবককে গণপিটুনি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

সোনারগাঁয়ে ডাকাত আখ্যা দিয়ে মানসিক প্রতিবন্ধী যুবককে গণপিটুনি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জাইদ্যেরগাঁও এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডাকাত আখ্যা দিয়ে এক মানসিক প্রতিবন্ধী যুবককে গণপিটুনি দেওয়ার অভিযোগ উঠেছে কথিত আওয়ামী লীগ নেতা জসিম ও তার ছেলেদের বিরুদ্ধে। রোববার (১৭ নভেম্বর) ভোররাতে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দড়িকান্দী বাসস্ট্যান্ড সংলগ্ন মহাসড়কের পাশে এই ঘটনা ঘটে।

গণপিটুনির শিকার যুবক মো. সাব্বির (৩০) মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে। এর আগে তার বিরুদ্ধে মোগরাপাড়ার আলাপদী এলাকায় মন্দিরের প্রতিমা ভাঙ্গার অভিযোগ ছিল।

এলাকাবাসীর অভিযোগ, মানসিক প্রতিবন্ধী মো. সাব্বিরকে পিটিয়ে জসিম তার প্রতিপক্ষের লোকজনকে ডাকাত দলের সদস্য হিসেবে তার কাছ থেকে স্বীকারোক্তীমূলক জবানবন্ধী নেওয়ার চেষ্টা করেছে। এ সময় ওই প্রতিবন্ধী যুবক প্রাণ বাঁচাতে জসিমের কথা স্বীকার করে নিজেকে ডাকাত দলের সদস্য বলে পরিচয় দেন। খবর পেয়ে সোনারগাঁও থানার এসআই আব্দুল জলিলসহ একদল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় মহাসড়কের পাশ থেকে উদ্ধার করে যুবকটিকে হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এ ঘটনায় সোনারগাঁও থানার ওসি এম এ বারী বলেন, ডাকাতির অভিযোগে গণপিটুনির শিকার যুবক আসলে মানসিক ভারসাম্যহীন। তাকে ডাকাত আখ্যা দিয়ে এলাকার কিছু লোকজন পিটিয়ে মুমূর্ষু অবস্থায় ফেলে রেখে যায়। গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনা তদন্ত করে প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট