1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দৈনিক সংবাদচর্চা পত্রিকার সম্পাদক মো. মুন্না খান ও নির্বাহী সম্পাদক আবদুর রহিম এর বিরুদ্ধে মামলাকে মিথ্যা উল্লেখ করে তা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে ফতুল্লার সাংবাদিক সমাজ। বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুমের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন ফতুল্লা প্রেসক্লাবের সহ-সভাপতি পিয়ার চাঁন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি রনজিৎ মোদক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, সাংবাদিক শফিকুল ইসলাম আরজু, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, ফতুল্লা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আ. আলিম লিটন, সাংবাদিক পম আজিজ, মাসুদ আলী, মো. সেলিম হোসেন, জসিম উদ্দিন, মুন্না, সাব্বির, রাকিব চৌধুরী শিশির, এম এ সুমন, সোহেল রানা, দুলাল আহমেদ, বাহারুল হক বাহু প্রমুখ।

উল্লেখ্য, কাশিপুর ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কামাল বেপারী দৈনিক সংবাদচর্চা পত্রিকায় প্রকাশিত সংবাদের জেরে সম্পাদক মো. মুন্না খান ও নির্বাহী সম্পাদক আবদুর রহিমের বিরুদ্ধে আদালতে ৫ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট