1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জ শহরের যানজট নিরসনে যৌথ অভিযান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা সোহেল আহাম্মেদ ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা আব্দুর রহিম ফতুল্লাবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক নেতা নিয়াজ মোহাম্মদ মাসুম জাবিতে নারায়ণগঞ্জের শিক্ষার্থী অরূপের ঝুলন্ত লাশ উদ্ধার ফতুল্লাবাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবকদল নেতা আমিনুল হাসান লিটন এনায়েতনগর ইউনিয়ন বাসীকে আগাম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা আক্তার হোসেন রূপগঞ্জে চাঞ্চল্যকর বাবু হত্যা মামলার যাবজ্জীবনপ্রাপ্ত লতিফ গ্রেফতার নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের ঘনিষ্ট সহচরসহ ৬ সন্ত্রাসী গ্রেপ্তার

না.গঞ্জ শহরের যানজট নিরসনে যৌথ অভিযান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে যানজট নিরসনে জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন যৌথ অভিযান পরিচালনা করেছে। এ সময় চাষাঢ়াসহ শহর থেকে অবিলম্বে সব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হবে বলে জানান সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নারায়ণগঞ্জের শহর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন জানান, চাষাঢ়া মোড়ে যে বাস কাউন্টারগুলো আছে এই বাস কাউন্টারগুলোর জন্য যানজট সৃষ্টি হয়।

আমরা আজ তাদের সতর্ক করে দিয়েছি এবং নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছি। এ সময়ের মধ্যে তারা বাস নিয়ে চলে যাবে।

আর ট্রাকের জন্যেও আমরা সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।
তিনি বলেন, আমরা চাষাঢ়ায় নো পার্কিং জোন মার্ক করে দিয়েছি।

এখানে কেউ পার্ক করতে পারবে না। আমরা আজকেও এখানে অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করেছি। অবৈধ স্ট্যান্ড যতগুলোই থাকুক আমরা উচ্ছেদ করে দেব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট