1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, ৭ শ্রমিক দগ্ধ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের কাঁচপুরে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটেছে। এতে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন।

সোমবার (১১ নভেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- মো. মিজান (৩৫), জাহাঙ্গীর আলম (৪৫), রিপন (৩৮), সুলতান (২৩), শাহজালাল (৪৫), মো. জয় (২০) ও রাজু (২৪)।

ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, গতরাতে নারায়ণগঞ্জ থেকে সাতজনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে মিজান ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলম ১০ শতাংশ, রিপন ৯ শতাংশ, সুলতান ২০ শতাংশ, শাহজালাল ৭ শতাংশ, মো. জয় ২২ শতাংশ ও রাজু ২ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, এদের মধ্যে চারজনের দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের ভর্তি দেওয়া হয়েছে। আর বাকি তিনজনের দগ্ধের পরিমাণ কম থাকায় তাদের জরুরি বিভাগের অবজারভেশনে রাখা হয়েছে এবং দুপুরের দিকে তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হতে পারে।

প্রত্যক্ষদর্শী রুবেল নামে এক ব্যক্তি জানান, সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তার কল বসানোর কাজ করছিলেন শ্রমিকরা। তখন সেখানে ঝালাইয়ের কাজ করতে গেলে পাশে গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সাত শ্রমিক দগ্ধ হন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট