1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে শফিক হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আড়াইহাজারে শফিক হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বৈষম্যবিরোধী আন্দোলনে শফিকুল ইসলাম শফিক নিহতের ঘটনায় ছাত্রলীগ নেতা জিহাদ হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে আড়াইহাজার উপজেলার সফর আলী কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক।

শুক্রবার (৪ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জিহাদকে গ্রেপ্তার করা হয়। আড়াইহাজার থানার একাধিক মামলায় জিহাদ জড়িত বলে জানিয়েছে পুলিশ।

আড়াইহাজার থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) এনায়েত হোসেন জানান, একাধিক ঘটনায় তার নাম এসেছে। সেই প্রেক্ষিতে জিহাদকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। বৃহস্পতিবার তাকে রিমান্ডের জন্য আদালতে প্রেরণ করা হয়েছে। আড়াইহাজার থানার ৭ নং মামলা অর্থাৎ, ৫ই আগস্ট শফিকুল ইসলাম শফিক হত্যা মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়।

তিনি আরও জানান, আড়াইহাজারে অনেক ঘটনায় তার জড়িত থাকার তথ্য পেয়েছি। এ ব্যাপারে আমাদের তদন্ত চলছে।

প্রসঙ্গত, ২১ আগস্ট নিহত শফিকুলের স্ত্রী তাছলিমা আক্তার বাদী হয়ে ৪৫ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, সাবেক এমপি কায়সার হাসনাতসহ অনেকে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট