1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সাংবাদিক বিল্লালের ওপর হামলায় এনজেটিজেএ’র নিন্দা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

সাংবাদিক বিল্লালের ওপর হামলায় এনজেটিজেএ’র নিন্দা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
দেশ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেনের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন (এনজেটিজেএ)। শনিবার (২১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ হামলার ঘটনায় জেলা টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি নাফিজ আশরাফ ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।বিবৃতিতে অবিলম্বে হামলাকারিদের শনাক্ত করে তাদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি দাবি জানান সংগঠনের নেতৃবৃন্দ। আহত সাংবাদিকের দ্রুত সময়ে বিল্লালের সুস্থ্যতা কামনা করেন তারা।

প্রসঙ্গত, শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের নবাব সলিমুল্লাহ রোডের মিশনপাড়া এলাকায় দেশ টিভির জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন হামলার শিকার হন। পরে গুরুতর আহত অবস্থায় বিল্লাল হোসেনকে শহরের খানপুরে অবস্থিত নারায়ণগঞ্জ ৩শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হয়। পরে ডাক্তারের পরামর্শে পপুলার ডায়াগনেষ্টিক সেন্টারে নানা পরীক্ষা নিরীক্ষা করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট