1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে: গিয়াসউদ্দিন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

দেশ ও জনগণের কল্যাণে রাজনীতি করতে হবে: গিয়াসউদ্দিন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ ৪-আসনের সাবেক এমপি মুহাম্মাদ গিয়াসউদ্দিন বলেছেন, দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ করতে হবে। আমরা যারা রাজনীতি করি এটা হলো একাটা অতিরিক্ত কাজ। অতিরিক্ত একটা কাজ হলো যে আমার পরিবার পরিজন দেখবো আমরা ব্যবসা বানিজ্য, চাকুরি আমার যা কিছু আছে সব কিছু করার পরে একটা সময় আমি একটা সংগঠনের ব্যয় করবো।

বুধবার ( ১১ সেপ্টেম্বর) রাতে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি রওশন আলীর নেতৃত্বে যুবদলের নেতা কর্মীরা সৌজন্য সাক্ষাত করতে গেলে তিনি এই কথা বলেন।

তিনি আরেও বলেন, আমরা কিসের জন্য রাজনীতি করি, দেশের জন্য দেশের মানুষের জন্য, দেশের উন্নয়নে দেশের মানুষের কল্যাণের জন্য আমি কাজ করবো এটাই ছিল যখনি আমারা ছাত্র জীবনে রাজনীতিতে অংশ গ্রহন করি। আমাদের যারা নেতা ছিল তারা আমাদের কাছে এসে এভাবে বলতো, যারা তোমরা ছাত্র তোমরা যদি ছাত্র অবস্থায় পড়ালেখার পাশাপাশি তোমরা দেশের কল্যাণে ও দেশের মানুষের কল্যাণে কাজ করতে চাও তাহলে আসো আমাদের এই সংগঠনে। সেই ভাবে আমরা রাজনীতি করতাম। এর পর ছাত্র জীবন থেকে দেশের কল্যাণে কাজ করতাম, মুক্তিযুদ্ধে গেলাম ঐ চেতনা থেকেই দেশের জন্য এখন লড়াই করতে হবে। এর পরে আবার সংগঠনে রাজনীতি সংগঠনে গেলাম তখনো লক্ষ উদ্দেশ্য কি, যে দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করতে হবে। সবার প্রতি আমার আহ্বান থাকবে আপনারা দেশ ও দেশের জনগণের কল্যাণে কাজ রাজনীতি করবেন। ইহকাল এবং পরকালের কল্যাণে কাজ করবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, ১নং ওয়ার্ড যুবদল নেতা নাইম মিয়া জিতু, সোহাগ মিয়া, রুবেল হোসেন, মিলন, ২নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ ফারুক, ৩নং ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ রাজু, ৪ নং ওয়ার্ড ওয়ার্ড যুবদল নেতা মোহাম্মদ ইব্রাহিম, ৫ নং ওয়ার্ড যুবদল শাহ আলম, ৭ নং ওয়ার্ড যুবদল নেত মোহাম্মদ সোহেল, হাছান তাজ, আরিফ, শাহেদ আলী, সাইদুল ইসলাম, আফজাল হোসেন, মানিক, মিলন, আলম ও নাহিদ প্রমুখ ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট