1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
না.গঞ্জে প্রকাশ্যে যুবককে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে

না.গঞ্জে প্রকাশ্যে যুবককে হত্যার ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১৯৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে প্রকাশ্যে যুবককে ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি আলম (৩০) ও তার সহযোগী নাঈম হোসেনকে (২৬) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন।

বৃহস্পতিবার (১১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর সিপিসি ১ এর কোম্পানি কমান্ডার মেজর অনাবিল ইমাম।

এর আগে বৃহস্পতিবার লক্ষ্মীপুর জেলার রায়পুর থানাধীন তালতলা বাজার চৈয়াল ঘর মসজিদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে নাসির শেখ হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি নারায়ণগঞ্জের নিতাইগঞ্জের আমজাদ হোসেনের ছেলে মো. আলমকে ও ২ নাম্বার আসামি একই এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. নাইম হোসেনকে গ্রেপ্তার করে করে র‍্যাব ১১।

এর আগে ২৫ জুন রাতে আসামিরা ভিকটিম নাসির শেখকে ডেকে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন মন্ডলপাড়া ব্রিজ সংলগ্ন ‘মা হোটেলে’ নিয়ে এক সঙ্গে রাতের খাবার খাওয়ার একপর্যায়ে কথা কাটাকাটির জের ধরে ভিকটিমকে টেনে হোটেলের বাইরে নিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে।

আসামিদের হাতে থাকা ধারালো সুইচ গিয়ার ও চাকু দিয়ে ভিকটিম নাসির শেখের বগলের নিচে গুরুতর কাটা জখম, পিঠের বাম পাশে একাধিক কাটা গুরুতর জখম, কোমরের ওপর কাটা রক্তাক্ত গুরুতর জখম, বাম হাতের কুনুই ভাঙা জখম করে ঘটনাস্থলে ফেলে রেখে আসামিরা পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমকে স্থানীয় লোকজন উদ্ধার করে নারায়ণগঞ্জ জেলার সদর মডেল থানাধীন ভিক্টোরীয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরবর্তীতে নিহত ভিকটিমের বড় ভাই মো. আকাশ গত ২৬ জুন সদর মডেল থানায় আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট