1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শ্রেষ্ঠ ক্লিনিকের সম্মাননা গ্রহন করলেন মেরী স্টোপস এর ম্যানেজার সুদীপ্ত বসাক-যুগের নারায়ণগঞ্জ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
তারাবো পৌরসভা: ১০ দিন ধরে বর্জ্য অপসারণ বন্ধ, দুর্গন্ধে অতিষ্ঠ লাখো মানুষ বন্দরে কোস্টগার্ডের জন্য ৫টি পেট্রোল ভেসেল নির্মাণ শুরু বন্দরে ডেকে এনে যুবক অপহরণ, আটক এক স্কুল ফাঁকি দিয়ে সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু বন্দরে ফ্ল্যাট থেকে নারীর গলাকাটা লাশ, স্বামী পলাতক তানভীরের মায়ের মৃত্যুতে ফতুল্লা প্রেস ক্লাবের শোক ২০০ বছরের শ্মশান রক্ষায় আদালতে দাঁড়ালেন নাসিক প্রশাসক তানভীরের মায়ের মৃত্যুতে রিয়াদ চৌধুরীর শোক প্রেস বিজ্ঞপ্তি নাসিকে’র সাথে চায়না হারবারের মতবিনিময়ে মেগা প্রকল্পে বিনিয়োগের আশ্বাস তানভীর হোসেনের মায়ের মৃত্যুতে ফতুল্লা রিপোর্টাস ক্লাবের শোক

শ্রেষ্ঠ ক্লিনিকের সম্মাননা গ্রহন করলেন মেরী স্টোপস এর ম্যানেজার সুদীপ্ত বসাক-যুগের নারায়ণগঞ্জ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৫৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদ হোসেন; দিনাজপুরের ঐতিহ্যবাহী ও স্বাস্থ্যসেবা প্রদানকারী সংগঠন দিনাজপুর শহরের বালুবাড়ীস্থ মেরী স্টোপস দীর্ঘদিন ধরে মায়েদের স্বাস্থ্যসেবা প্রদান করে আসছি। তারই ধারাবাহিকতায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে শ্রেষ্ঠ স্বাস্থ্যসেবা ক্লিনিক হিসেবে সম্মাননা পেলেন মেরী স্টোপস এর ম্যানেজার সুদীপ্ত বসাক।
১১ জুলাই বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা কার্যালয় দিনাজপুরের আয়োজনে বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে শ্রেষ্ঠ ক্লিনিক হিসেবে মেরী স্টোপস নির্বাচিত হওয়ায় অনুষ্ঠানে প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-ই-আলম মেরী স্টোপস এর ম্যানেজার সুদীপ্ত বসাক’কে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের সিভিল সার্জন ডাঃ এএইচএম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী। সঞ্চালকের দায়িত্ব পালন করেন উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোঃ ওবায়দুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর-ই-আলম বিভিন্ন ক্যাটাগরির ১৭জনকে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট