1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে বাড়ি ঘেরাও: ভেতরে অবস্থানকারী বোমা এক্সপার্ট, অভিযানে সতর্কতা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

রূপগঞ্জে বাড়ি ঘেরাও: ভেতরে অবস্থানকারী বোমা এক্সপার্ট, অভিযানে সতর্কতা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

রূপগঞ্জে বাড়ি ঘেরাও: ভেতরে অবস্থানকারী বোমা এক্সপার্ট, অভিযানে সতর্কতা
যুগের নারায়ণগঞ্জ
রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বিশিষ্ট বাড়ি ঘেরাও করে অভিযানের প্রস্তুতি নিয়েছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা। জানা গেছে, বাড়িটিতে যিনি অবস্থান করছেন তিনি বোমা এক্সপার্ট।

যে কারণে বাড়ির বাইরে ব্যাপক সতর্কতা অবলম্বন করছেন সংশ্লিষ্টরা।
গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার তারাবো পৌরসভার বরফা আরিয়াব এলাকায় ওই বাড়িটি ঘেরাও করে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, ভেতরে অবস্থানকারী সদস্য বোমা এক্সপার্ট। তা ছাড়া বাড়ির ভেতরে বোমা থাকতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) সানোয়ার ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জুনের ৮ ও ৯ তারিখে আমরা নেত্রকোনায় অভিযান পরিচালনা করি।

সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশব্যাপী আমাদের অনেকগুলো অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ভিত্তিতে সোমবার আমরা কক্সবাজার থেকে একজনকে গ্রেপ্তার করি। তার কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল থেকেই আমাদের সদস্যরা রূপগঞ্জে কাজ করছিল। এখানে একাধিক সদস্য থাকতে পারে৷
তিনি আরও বলেন, মঙ্গলবার সকাল ১০টায় আমরা এই বাড়িটিকে চিহ্নিত করি। এখন আমাদের পুরো বিল্ডিংয়ে কাজ চলছে। বাড়িটিতে কারা কারা আছে আমরা সে তথ্য যাচাই করছি। আমাদের কাছে থাকা তথ্য মোতাবেক ওদের কাছে কিছু ম্যাটেরিয়ালস থাকার কথা। সে বোমা সম্পর্কে এক্সপার্ট বলে আমরা জেনেছি। তাই আমরা সতর্কভাবে অভিযানটি পরিচালনা করছি।

স্থানীয় এলাকাবাসী জানান, বেশ কয়েক বছর আগে জাকির হোসেন নামে ব্রাহ্মণবাড়িয়ার এক সৌদি প্রবাসী বরফা আরিয়াব এলাকায় চারতলা বাড়িটি নির্মাণ করেন। সেটি ভাড়াও দেন তিনি। বিভিন্ন সময় বিভিন্ন অপরিচিত লোকজনের এই বাড়িতে যাতায়াতও করে।

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) হাবিবুর রহমান বলেন, বাড়িটিতে অভিযানের প্রস্তুতি চলছে। অভিযানের পর বাকি তথ্য জানানো যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট