1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জঙ্গি আস্তানা সন্দেহে রূপগঞ্জে বাড়ি ঘেরাও, অভিযানের প্রস্তুতি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

জঙ্গি আস্তানা সন্দেহে রূপগঞ্জে বাড়ি ঘেরাও, অভিযানের প্রস্তুতি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ২১২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

জঙ্গি আস্তানা সন্দেহে রূপগঞ্জে বাড়ি ঘেরাও, অভিযানের প্রস্তুতি
যুগের নারায়ণগঞ্জ:
জেলার রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বিশিষ্ট বাড়ি ঘেরাও করে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (০২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার তারাবো পৌরসভার বরফা আরিয়াব এলাকায় ওই বাড়িটি ঘেরাও করে আইন-শৃঙ্খলা বাহিনীর একটি দল।

বিষয়টি নিশ্চিত করে অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল জানান, এটিইউর একটি দল নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা আড়িয়াবো এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে। কিছুক্ষণের মধ্যে সেখানে অভিযান চালানো হবে।

সূত্র জানায়, নেত্রকোণা জেলার জঙ্গি ঘটনায় একজন নারীকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্য মতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে বড়পা এলাকায় একটি বাড়ি ঘিরে রেখেছে এটিইউ সদস্যরা।

স্থানীয় এলাকাবাসী জানান, আনুমানিক আট বছর আগে ব্রাহ্মণবাড়ি এলাকার জাকির হোসেন নামে এক সৌদি প্রবাসী এই চারতলা বাড়িটি নির্মাণ করে ভাড়া দেন। বিভিন্ন সময় বিভিন্ন অপরিচিত লোকজনের এই বাড়িতে আসা-যাওয়া ছিল বলেও জানান তারা।

নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) হাবিবুর রহমান বলেন, বাড়িটিতে অভিযানের প্রস্তুতি চলছে। অভিযান পরিচালনা শেষে বিস্তারিত জানানো যাবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট