1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুড়িগঙ্গায় ট্রলার বিস্ফোরণের ঘটনায় মারা গেলেন দগ্ধ কামালও - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

বুড়িগঙ্গায় ট্রলার বিস্ফোরণের ঘটনায় মারা গেলেন দগ্ধ কামালও

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে জ্বালানি তেলবাহী ট্রলার বিস্ফোরণের ঘটনায় আহত কামাল হোসেন (৩৩) নামে একজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধী অবস্থায় তিনি মারা যান।

এর আগে, বিস্ফোরতি ট্রলার থেকে ফখরুদ্দিন ও কাবর হোসেন খোকন নামের আরও দুই শ্রমিকের লাশ উদ্ধার করে পুলিশ। এ নিয়ে বিস্ফোরণের ঘটনাটিতে তিনজনের মৃত্যু হলো।

কামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া। চিকিৎসকের বরাত দিয়ে বাচ্চু মিয়া বলেন, ‘আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখর উদ্দিন বলেন, বিস্ফোরণের ঘটনায় গতকাল (৩০ জুন) রাতে একজন মারা গেছে বলে জেনেছি। এই ঘটনায় আমাদের তদন্ত চলছে।

বুধবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে ফতুল্লার মেঘনা ডিপোর জেটির পাশেই এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ট্রলারটিতে থাকা পাঁচজনের মধ্যে দগ্ধ হয়ে খোকন নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। কামালকে দগ্ধ অবস্তায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাকের মাঝি নামে ট্রলারের চালক এবং আরেক শ্রমিক বাবুল মোল্লা সুস্থ উদ্ধার হন। সর্বশেষ এই ঘটনায় ফখরুদ্দিন নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করে পাগলা নৌ থানা পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট