1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
যুবলীগ অফিসে ‘টেনশন গ্রুপ’র হামলা-ভাংচুর, থানায় মামলা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন স্বেচ্ছাসেবক দল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

যুবলীগ অফিসে ‘টেনশন গ্রুপ’র হামলা-ভাংচুর, থানায় মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে ২নং ওয়ার্ডে যুবলীগ অফিসে হামলা, ভাংচুর ও মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (২৫ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানায় ভুক্তভোগী ফাতেমা মামলা দায়ের করেন।

মামলায় আসামিরা হলেন, সীমান্ত (২৭), জামাল (২১), অন্তর (১৯), মিলন (২০), মইন (২৬), শরিফ ওরফে সারিব, (১৮), সুজন ফকির (২২) ও শফিকুল ইসলাম (৫০)সহ অজ্ঞাত ১০-১২ জন।

এর আগে, রবিবার (২৩ জুন) সন্ধ্যায় যুবলীগ অফিসে হামলা চালানো হয়। ভুক্তভোগীদের অভিযোগ, টেনশন গ্রুপের লিডার সীমান্ত ও তার সহযোগীরা অফিসে হামলা চালিয়েছে। এসময় যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত মরাধরের শিকার কর। সেই সাথে মহিলা নেত্রী ফাতেমাকে মারধর ও শ্লীলতাহানী করা হয়। সেই সাথে অফিস থেকে টাকা ও একটি মোবাইল নিয়ে যায় হামলাকারীরা। পরবর্তীতে ভুক্তভোগীরা ৮ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০-১৫ জনের নামে দুইটি পৃথক অভিযোগ দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কামরুল হাসান জানান, এ ঘটনায় আগে অভিযোগ করা হয়েছিল। যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল তাদের আসামি করে মামলা করা হয়েছে।

এব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আবু বকর সিদ্দিক বলেন, সোমবার রাতে ফাতেমা নামে এক নারী মামলা দায়ের করেছেন। এখন অবধি কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয় নি। আমাদের চেষ্টা অব্যাহত আছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট