1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজের সভাপতি কালাম কন্যা বাঁধন পোশাগত দক্ষতায় সম্মাননা পেলেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ সমাজে সেবায় বিশেষ অবদান: টনি মল্লিককে সম্মাননা স্মারক প্রদান চাঁদা না পেয়ে ফতুল্লায় ফুডল্যান্ডে সেই শাহাদাৎ পুলিশ ও তার বাহিনীর তাণ্ডব, আহত ৫ জালকুড়ি মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শনে এমপি মান্নান, ৫০ শয্যা করার আশ্বাস নারায়ণগঞ্জে হকারদের তাণ্ডব: সিটি করপোরেশন কর্মচারীদের ওপর প্রকাশ্য হামলা, আইনের শাসন প্রশ্নের মুখে ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার সিদ্ধিরগঞ্জে ২০০ কেজি পলিথিন জব্দ, জরিমানা ফতুল্লায় ‘ফুডল্যান্ড প্রোডাক্টস’র গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নির্দিষ্ট সময়ে বসার দাবিতে ডিসিকে হকারদের স্মারকলিপি

ফতুল্লায় ৩ ডাকাত গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় তৈরি ধারালো অস্ত্র ও ডাকাতির সরঞ্জামসহ ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দিবাগত রাত ১১টার দিকে ফতুল্লা মডেল থানার পশ্চিম মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন সোহেল ওরফে ইফতান (২৯), মো. সবুজ (১৯) এবং শরিফুল ইসলাম (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ফতুল্লার মাসদাইর বেকারীর মোড় জামালের গ্যারেজের সামনে পাকা সড়কের ওপর ডাকাত দলের সদস্যরা দেশীয় অস্ত্রসহ ডাকাতির জন্য অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান।

অভিযানকালে ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ছুরি, চাপাতি ও একটি চাইনিজ কুড়ালসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরও কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট