1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
অবশেষে পুলিশের হাতে ‘গডফাদার রাজনীতি’র ক্যাশিয়ার’ সিরাজ মন্ডল! অভিযোগের পাহাড়ে কোণঠাসা মাও.ফেরদাউস! ফতুল্লায় স্বেরাচারী দোসর জলিল মেম্বার গ্রেপ্তার ফতুল্লায় ইটিপিবিহীন দুই কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন জুলাই হত্যা মামলায় শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য সোনারগাঁয়ে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার ভুল প্রশ্নে পরীক্ষা দেওয়া শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবে না: ডিসি সিদ্ধিরগঞ্জে এসএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, আহত ৩ সোনরগাঁয়ে এসএসসিতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা, কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে অব্যাহতি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, ফিরে পেল পরিবার

সোনারগাঁয়ে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ইয়াবা ও হেরোইনসহ ৪ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (২২ এপ্রিল) রাত আনুমানিক ৯টা ৩৫ মিনিটে সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকার মেম্বার গলির পাশে ফজলুলের বাড়ির সামনে মাঠে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— রহমত উল্লাহ ওরফে সৈকত (২৬), মো. ইমন মিয়া (২৪), মো. লিটন মিয়া (৩৭), মো. জামান মিয়া (২৭)।

পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে ২৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭ পুরিয়া হেরোইন (মোট ওজন প্রায় ১ গ্রাম) উদ্ধার করে জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকসহ সকল ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট