1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডে বিজয়ীরা পেলেন পুরস্কার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া-স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় অবৈধ ভাবে ডিজেল বিক্রি, জরিমানা ফতুল্লায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ অনুষ্টিত পরিচ্ছন্ন নগরী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডে বিজয়ীরা পেলেন পুরস্কার হকারদের পুনর্বাসনের দাবিতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ রাজধানীর অলিগলিতে পথশিশুদের ভয়ংকর নেশা ‘ড্যান্ডি’ ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সিদ্ধিরগঞ্জে অবৈধ তেলের দোকানে অভিযান, জরিমানা আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষন, কিশোর চাচা গ্রেপ্তার ফতুল্লায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অভিযুক্তরা বলছে অপবাদ

বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডে বিজয়ীরা পেলেন পুরস্কার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
​নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা এবং ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুল প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তরুণ প্রজন্মকে বিজ্ঞানের অগ্রযাত্রায় শামিল হয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিজ্ঞান বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ (কি-নোট) উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ। তিনি বর্তমান বিশ্বে তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞানের গুরুত্ব এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান।

বিজ্ঞান মেলা ও অলিম্পিয়াডে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে মেডেল, সনদপত্র ও বিশেষ স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট