1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ অনুষ্টিত - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারের লক্ষ্য হচ্ছে প্রতিটি শিশুর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া-স্বাস্থ্য মন্ত্রী ফতুল্লায় অবৈধ ভাবে ডিজেল বিক্রি, জরিমানা ফতুল্লায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ অনুষ্টিত পরিচ্ছন্ন নগরী গড়তে সাংবাদিকদের সহযোগিতা চাইলেন এসপি বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডে বিজয়ীরা পেলেন পুরস্কার হকারদের পুনর্বাসনের দাবিতে চাষাড়ায় বিক্ষোভ সমাবেশ রাজধানীর অলিগলিতে পথশিশুদের ভয়ংকর নেশা ‘ড্যান্ডি’ ধ্বংস হচ্ছে ভবিষ্যৎ প্রজন্ম সিদ্ধিরগঞ্জে অবৈধ তেলের দোকানে অভিযান, জরিমানা আড়াইহাজারে ৩ বছরের শিশুকে ধর্ষন, কিশোর চাচা গ্রেপ্তার ফতুল্লায় বিএনপির ৩ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, অভিযুক্তরা বলছে অপবাদ

ফতুল্লায় সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের সমাবেশ অনুষ্টিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে জাতীয় স্বার্থবিরোধী বলে দাবি করা অসম বাণিজ্য চুক্তি বাতিল এবং ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলা বন্ধের দাবিতে নারায়ণগঞ্জে সমাবেশ করেছে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোট।

সোমবার (২০ এপ্রিল) বিকেল ৫টায় ফতুল্লা রেল স্টেশন এলাকায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাসদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি সোলেমান দেওয়ান।

সমাবেশে বক্তব্য দেন বাম গণতান্ত্রিক জোট নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক হাফিজুল ইসলাম, বাসদ নারায়ণগঞ্জ জেলার সদস্যসচিব আবু নাঈম খান বিপ্লব, কমিউনিস্ট পার্টি নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম শাহীন, সিপিবি নেতা দুলাল সাহা, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, বাসদ ফতুল্লা থানার সদস্যসচিব এস এম কাদির, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন এবং বাংলাদেশ জাসদ জেলার দপ্তর সম্পাদক আতাউর রহমান।

বক্তারা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের স্বাক্ষরিত ‘এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ একটি অসম, একতরফা ও জাতীয় স্বার্থবিরোধী চুক্তি। তাদের দাবি, এ চুক্তির ফলে বাংলাদেশের অর্থনীতি, কৃষি ও শিল্প খাত ক্ষতিগ্রস্ত হবে এবং কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়বে।

তারা আরও বলেন, চুক্তির বিভিন্ন ধারায় বাংলাদেশের ওপর শুল্ক ও শুল্ক-বহির্ভূত বাধ্যবাধকতা আরোপের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একক সুবিধা নিশ্চিত করা হয়েছে। এতে দেশকে উচ্চমূল্যে জ্বালানি, খাদ্যশস্য, কৃষিপণ্য ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে বাধ্য করা হতে পারে এবং দেশীয় শিল্প ও কৃষি খাত কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, নির্বাচনের মাত্র তিন দিন আগে অন্তর্বর্তী সরকার এ ধরনের চুক্তি স্বাক্ষর করে গণতান্ত্রিক রীতিনীতি ও সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদের পরিপন্থী কাজ করেছে।

এছাড়া তারা ইরানে মার্কিন-ইসরায়েলি হামলা এবং ফিলিস্তিনে চলমান সহিংসতার নিন্দা জানিয়ে তা অবিলম্বে বন্ধের দাবি জানান।

সমাবেশ থেকে আগামী ২৭ এপ্রিল জাতীয় সংসদ অভিমুখে বিক্ষোভ এবং স্পিকারের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট