1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ডিসি বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুত করা ১১২০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।

রবিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম।

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা এই অভিযানে মোট ১০৫০ লিটার ডিজেল ও ৭০.৫ লিটার অকটেন জব্দ করা হয়।

জব্দকৃত জ্বালানি পরবর্তী সময়ে পদ্মা ডিপোর পরিচালনা কর্মকর্তা সালেহ সামিরের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম বলেন, অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট