যুগের নারায়ণগঞ্জ:
সিদ্ধিরগঞ্জে জেলা প্রশাসনের অভিযানে অবৈধভাবে মজুত করা ১১২০ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ বিষয়টি নিশ্চিত করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালনা করা এই অভিযানে মোট ১০৫০ লিটার ডিজেল ও ৭০.৫ লিটার অকটেন জব্দ করা হয়।
জব্দকৃত জ্বালানি পরবর্তী সময়ে পদ্মা ডিপোর পরিচালনা কর্মকর্তা সালেহ সামিরের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. তারিকুল ইসলাম বলেন, অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির বিরুদ্ধে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত