1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ

ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাড়িতে ঢুকে নারীসহ একই পরিবারের তিন জনের ওপর হামলা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে । এ ঘটনায় আহত শাহিনা বেগম (৪০) ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার মধ্য সস্তাপুর এলাকার মৃত আবুল মিয়ার ছেলে সন্ত্রাসী ছলেমান (৪০) ,আসলাম (৩৫), বোরহান (৩৩), মৃত আব্দুল মিয়ার স্ত্রী আসমা বেগম দেশীয় অস্ত্র নিয়ে শাহিনা বেগমের বাড়ীতে হামলা চালিয়ে স্বর্ণালংকার লুট করে নেওয়া সহ তিনজনকে মারধোর করে গুরুতর আহত করে।
অভিযোগ সূত্রে জানা যায়, এলাকার শাহিনা বেগমের সাবেক ভাড়াটিয়া মোঃ জুবায়ের (২৭) গত( ১ ফেব্রুয়ারি ) একটি কোচিং সেন্টার পরিচালনার উদ্দেশ্যে স্থানীয় একই এলাকার ছলেমান , আসলাম , বোরহান ও আছমা বেগম -এর বাড়িতে একটি ফ্ল্যাট ভাড়া নেন। তবে ভাড়া নেওয়ার পর থেকেই বিবাদীরা জুবায়েরের কাছে বিভিন্ন অযৌক্তিক দাবি-দাওয়া ও কোচিং কার্যক্রমে বাধা সৃষ্টি করতে থাকে। ফলে তিনি মাত্র ১৬ দিন পরই দুই মাসের ভাড়া পরিশোধ করে বাসা ছেড়ে দেন।
পরবর্তীতে গত (১১ এপ্রিল ) সন্ধ্যায় জুবায়ের বিষয়টি মীমাংসার জন্য ৬ হাজার টাকা দিতে গেলে অভিযুক্তরা তার কাছে ২ লাখ টাকা াবি করে এবং হুমকি েিয় তাকে সেখান থেকে বের করে য়ে। এ সময় প্রতিবেশী হিসেবে শাহিনা বেগম বিষয়টি সমাধানের চেষ্টা করলে তাকেও হুমকি েিয় তাড়িয়ে দেওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করেন,সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দলবদ্ধ হয়ে শাহিনা বেগমের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায়। এতে শাহিনা বেগম গুরুতর আহত হন। একপর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে তার নাকে গুরুতর জখম হয়।
এ সময় তার ডাক চিৎকারে তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার বড় বোন মমিনা বেগম (৪৬)-কেও মারধর করা হয়। এ সময় হামলাকারীরা তার গলায় থাকা প্রায় ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণের চেইন এবং হাতে থাকা প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকা মূল্যের স্বর্ণের ব্রেসলেট ছিনিয়ে নেয়। এছাড়া শাহিনা বেগমের বড় ভাই মোঃ জাহাঙ্গীর আলম (৪৯) এগিয়ে এলে তাকেও মারধর করে আহত করা হয়।
পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার এস আই কাজী ফেরদৌস জানায়, লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট