1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত গণভোটের রায় বাস্তবায়নে সোনারগাঁয়ে ১১ দলীয় জোটের বিক্ষোভ নারায়ণগঞ্জে প্রথমবারের মতো হলো বিজু উৎসব দালাল সহীদকে গ্রেপ্তার দাবিতে সাংবাদিকদের আল্টিমেটাম ফতুল্লায় সন্ত্রাসী হামলায় গৃহিনী আহত,স্বর্ণালংকার লুট, থানায় অভিযোগ ফতুল্লার চাঁদনী হাউজিংয়ে সংঘর্ষ: রনিকে হুকুমের আসামি করে মামলা সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা

আইনশৃঙ্খলা কমিটির সভায় লিংক রোড আলোকিত ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক আলোকিত করা ও ফুটপাতে হকার উচ্ছেদে কার্যকরি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১২ এপ্রিল) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকি ও সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান।

সভায় নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সহ-সভাপতি আবু জাফর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের দুরাবস্থার বিষয়টি তুলে ধরেন।

তিনি বলেন, প্রায় ১৬ কোটি টাকা ব্যয়ে সড়কটিতে বিদ্যুতায়ন ও লাইটিং ব্যবস্থা করা হলেও অধিকাংশ সময় বাতি জ্বলে না। ফলে সাইনবোর্ড থেকে চাষাড়া পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার সড়ক অন্ধকারে নিমজ্জিত থাকে। এতে ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা ছিনতাইয়ের ঝুঁকিতে পড়ছেন। লাইটের তার চুরিকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা রক্ষায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি অভিযোগ করে বলেন, পূর্ববর্তী সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত কিছু কর্মকর্তা-কর্মচারী দায়িত্ব পালনে প্রয়োজনীয় সহযোগিতা করছেন না।

হকার উচ্ছেদ প্রসঙ্গে তিনি জানান, দীর্ঘদিনের প্রচেষ্টার অংশ হিসেবে শহরকে হকারমুক্ত করতে প্রশাসন, রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সকল পক্ষ ঐক্যবদ্ধ হয়েছে।

তিনি বলেন, অবৈধ দখলমুক্ত করতে শিগগিরই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। তবে হকারদের মানবিক দিক বিবেচনায় নিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থাও করা হবে এবং নির্ধারিত স্থানে বসার সুযোগ দেওয়া হবে।

সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা নিশ্চিতকরণ, শহরে অবৈধ হকার উচ্ছেদ, ঢাকা নারায়ণগঞ্জ সংযোগ সড়ক, অপরাধ দমন এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লা আল আমিন, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাফী বিন কবির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট