1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ১৩ জন গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনাম :

সিদ্ধিরগঞ্জে ১৩ জন গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য, মজুদকৃত ডিজেলসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩০ মার্চ) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬৫টি পুরিয়া হেরোইন ও ১৮৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া ১৮৫ লিটার মজুদকৃত ডিজেলসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ মুর্সিদ আলী (৪৩), মোহাম্মদ আলী (২০), মো. রিয়াজ (৬০), মো. মোস্তাফিজুর রহমান শোভন (২৫), মো. আব্দুর রহিম ওরফে নাইম (৩০), মো. নাসির ওরফে কালু (৪২), মো. সাকিব (২৬), সোলায়মান (৪২), মো. আমজাদ হোসেন (৪০), মো. জুবায়ের (২৮), মো. আবির (২৪)।

এছাড়া চুরি ও অন্যান্য মামলার সঙ্গে জড়িত মো. রিয়াদ (২৮), এবং মো. রনি (২৮), নামের আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ী, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট