1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‎ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

‎ফতুল্লায় পরিত্যক্ত বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
‎নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) দুপুরে ফতুল্লার রামারবাগ এলাকার রিয়া গোপ স্টেডিয়াম সংলগ্ন রয়েল গার্মেন্টসের সামনে সড়ক থেকে এসব উদ্ধার করা হয়।

‎বিষয়টি নিশ্চিত করেছেন ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।

‎পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ফেরদৌসুর রহমান ইমনের নেতৃত্বে একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় রাস্তার ওপর পড়ে থাকা একটি বিদেশি পিস্তল ও লোড করা ম্যাগজিন তাদের নজরে আসে। পরে সেগুলো জব্দ করা হয় এবং ম্যাগজিন থেকে ৭ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

‎তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।

‎ওসি আব্দুল মান্নান জানান, উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। এ ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

‎স্থানীয়দের মধ্যে এ ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। জনবহুল এলাকায় এভাবে আগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়ায় নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা।

‎পুলিশ জানিয়েছে, ঘটনাটির পেছনে কোনো অপরাধচক্র জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট