1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ' ককটেল বিস্ফোরণ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন

সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধ’ ককটেল বিস্ফোরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে একটি বসতবাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৭ মার্চ) দিবাগত রাতে উপজেলার সাদিপুর ইউনিয়নের গজারিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী হাবিবুল্লা (হবি) জানান, তার এলাকার একটি জমি নিয়ে একই এলাকার মৃত নূরুল হক গোষ্ঠীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ২৬ মার্চ এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনায় তিনি ২৭ মার্চ তালতলা তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তিনি আরও জানান, অভিযোগের ভিত্তিতে ওইদিন বিকেলে তালতলা তদন্ত কেন্দ্রের এসআই মো. মোয়াজ্জেম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে রাত আনুমানিক ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা তার বসতবাড়িতে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং ঘরের টিন কুপিয়ে ক্ষতিসাধন করে।

হাবিবুল্লা বলেন, “গভীর রাতে হামলার ঘটনায় আমরা আতঙ্কে চিৎকার করি। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসে। ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থলে আসে।”
তিনি অভিযোগ করে বলেন, বর্তমানে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রশাসনের কাছে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

এ বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আব্দুল হক বলেন, খবর পাওয়ার পরপরই রাতে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট