1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাশিপুরের বাশমুলিতে র্যাবের ব্লকরেড' গ্রেপ্তার ১০ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

কাশিপুরের বাশমুলিতে র্যাবের ব্লকরেড’ গ্রেপ্তার ১০

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার দেওভোগ বাশমুলি ও কাশিপুর খিল মার্কেট এলাকায় পুলিশ ও র‍্যাব-১১ সদস্যরা যৌথ অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ ১০ জন কে গ্রেফতার করেছে।

শনিবার বিকেল পাচঁটার দিকে দেওভোগ বাশমুলি মোড়ে ও কাশিপুর খিল মার্কেট গ্যারেজ পট্রি গলিতে ফতুল্লা থানা পুলিশ ও অভিযান র‍্যাব-১১ সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় ১২০ পুরিয়া গাজাঁ ও ৩৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

গ্রেফতারকৃতরা হলো রাসেল মিয়া(২১), রতন মিয়া(২৫), আনোয়ার (৩৮), মামুন মল্লিক (৩৫), আলআমিন হোসেন(২৮),রিপন হোসেন(৩২),সুজন মিয়া(৩৫), রনি (২২), রেদওয়ান তূর্য (২৬) ও মনির হোসেন(৩৮)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল পাচঁটার দিকে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপ-পরিদর্শক আশিষ কুমার সঙ্গীয় ফোর্স এবং র‍্যাব-১১’র একটি দল দেওভোগ বাশমুলি মোড়ে ও কাশিপুর খিলমার্কেট গ্যারেজ পট্রি গলিতে
অভিযান চালিয়ে গাজাঁ ও ইয়াবা ট্যাবলেট সহ ১০ জন কে গ্রেফতার করে।

এ বিষয়ে অভিযান নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার পরিদর্শক (ওসি অপারেশন) আনোয়ার হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট