1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় অপরাধের সাম্রাজ্য: ‘গেসু পরিবার’ ঘিরে ভয়ংকর অভিযোগ, শাকিলের পুনরুত্থানে আতঙ্ক স্বাধীনতা দিবস হচ্ছে আত্মত্যাগের স্মারক: এমপি মান্নান একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে-এড.সাখাওয়াত নারায়ণগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস পুণ্য স্নানের পথে ঝড়লো লতা রানী’র প্রাণ, প্রশ্নের মুখে ট্রাফিক পুলিশের চাঁদাবাজি বৈষম্য দূর করতে হলে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করতে হবে-ডিসি নারায়ণগঞ্জে নিখোঁজ বিকাশ ব্যবসায়ী, পরিবারে উৎকন্ঠা সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার

একদল ছিল একাত্তরের রাজাকার আরেক দল হচ্ছে ২৪-এর রাজাকার-রাজীব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজীব বলেছেন, “একদল ছিল একাত্তরের রাজাকার, আরেক দল চব্বিশের রাজাকার। একটি আগে নিষিদ্ধ হয়েছিল, আরেকটি এবার নিষিদ্ধ হয়েছে।”

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকালে স্বাধীনতার বিজয় র‌্যালি শেষে মিশনপাড়া এলাকায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাজীব আরও বলেন, “স্বাধীন বাংলাদেশের সূচনা ঘটেছিল বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে। বাংলাদেশে একমাত্র পরিবার, যে পরিবার দেশের সৃষ্টি থেকে আজ পর্যন্ত প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তা বিএনপি পরিবারের নেতাকর্মীরা করেছেন।”

তিনি দাবি করেন, অন্য কোনো রাজনৈতিক দলের ইতিহাস নেই। ২৪-এর গণঅভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ৯০-এর গণআন্দোলন—সবকিছুর পেছনে জাতীয়তাবাদীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।

রাজীব বলেন, “একমাত্র জাতীয়তাবাদী দল সবসময় দেশের মানুষের স্বার্থে অবিচল থেকেছে। আমাদের আপসহীন নেত্রী দীর্ঘ ছয় বছর অসুস্থ হয়ে কারাগারে থাকলেও দেশের মানুষের মুক্তি ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার জন্য সংগ্রাম করেছেন।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আজ আমাদের সময় কাজ করার। আমাদের সততার রাজনীতি, ঐক্যের রাজনীতি এবং অন্যায় প্রতিরোধমূলক রাজনীতি চালাতে হবে। কেউ যদি অন্যায় করতে চায়, তাকে তা করতে দেওয়া হবে না।”

জুলাই গণঅভ্যুত্থান শহীদদের স্মরণ করে রাজীব আরও বলেন, “প্রায় দুই হাজার মানুষ এই আন্দোলনে আত্মত্যাগ করেছেন। যারা মিথ্যা প্রপাগান্ডার মাধ্যমে দেশের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে, তাদের চেষ্টা সাফল্য পাবে না। বিএনপির নেতাকর্মীরা জেগে থাকলে তারা দেশের মাটিতে দীর্ঘদিন রাজনীতি করতে পারবে না।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট