1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় পিকআপ ভ্যানের চাপায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর মধ্যে একজন নিহত হয়েছেন। অপরজন গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনা বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বক্তাবলী ইউনিয়নের চর প্রসন্ননগর গুচ্ছগ্রাম এলাকায় ঘটে।

নিহত জুম্মন (২২) স্থানীয় চর প্রসন্ননগর এলাকার মৃত মোবারক হোসেনের ছেলে। আহত আরমান (২১) একই এলাকার আবুল কাশেম বেপারীর ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আখিল উদ্দিনের কাছ থেকে পিকআপ ভ্যান নিয়ে জয়নাল আবেদীন সেটি চালাচ্ছিলেন। চর প্রসন্ননগর ব্রিজ সড়ক দিয়ে যাওয়ার সময় গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে গুচ্ছগ্রাম বাজার এলাকায় মোটরসাইকেলে থাকা দুই বন্ধুর ওপর চাপা দেয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জুম্মনকে মৃত ঘোষণা করেন। আরমানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে পরে ঢাকা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পিকআপটি জব্দ করা হয়েছে এবং চালকের এক সহযোগীকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট