
যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৮ মার্চ (বুধবার) বিকালে ফতুল্লার হরিহরপাড়া প্রেমরোডস্থ যুবদল নেতা রাজীবের অফিসের সামনে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওলামায়ে দলের সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক জাকির হোসেন রবিন।
অনুষ্টানের সার্বিক সহযোগিতা ও ঈদ সামগ্রী বিতরনে সহযোগিতায় ছিলেন যুবদল নেতা মোঃ রাজীব। প্রায় ৫ শতাধিক গরীব ও দুস্থদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরন করা হয়।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ রাজীব, রানা, মাহাবুব, সুজন, সুমন, শাহীন, রাসেল, সেন্টু প্রমুখ।