
যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (উপ-পরিদর্শক) কামরুল হাসান পিপি এম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মুসলমানদের জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই পবিত্র দিন আমাদেরকে ত্যাগ, সংযম ও মানবতার শিক্ষা দেয়। তিনি সকলকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেন।
এস আই কামরুল হাসান আরও বলেন, সমাজে শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সে সাথে ঈদের ছুটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সকলের সহযোগিতা কামনা করোছেন।
এছাড়াও তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।