1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পেট্রোলিয়ামে ডিপোতে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চোরদের দিলেন কঠোর বার্তা ‎এনায়েতনগর ইউনিয়নে ১ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ওসমান নারায়ণগঞ্জে ঈদের ছুটি কাটানোর দারুণ কিছু স্থান ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার ফতুল্লায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি সোহাগ গ্রেপ্তার ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে অহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ফতুল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১ নারায়ণগঞ্জে এসআইকে মারধরের ঘটনায় ২ যুবক আটক শহরের গলাচিপায় পুলিশের এস আই ও সোর্সকে গণপিটুনি

সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয় দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) রাতে উপজেলার টিপরদী এলাকার চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদাসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গ্রেফতাররা হলেন— মো. মাসুম (২১), মো. সোহেল মিয়া (৩৫), মো. সাইফুল ইসলাম (২৫), আতিকুল রহমান সজিব (২৫), মো. রিপন (২৬), মো. জিহান (২২), মো. জহির (৪৬) এবং আমজাদ (২৮)। তারা নারায়ণগঞ্জ, ঢাকা, চাঁদপুর, নেত্রকোনা ও মাগুরা জেলার বাসিন্দা। বর্তমানে তারা সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় অবস্থানকালে পুলিশ জানতে পারে যে, টিপরদীস্থ চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে একদল ডাকাত ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে। তাৎক্ষণিক অভিযানে পুলিশ চারপাশ থেকে ঘেরাও করে তাদের গ্রেফতার করে। এ সময় ডাকাতদের কাছ থেকে একটি বস্তা থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা রাতের আঁধারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসহ বিভিন্ন এলাকায় পথচারী ও মালবাহী যানবাহনে ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলার প্রক্রিয়া চলছে। এলাকায় অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট