1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি সোহাগ গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পেট্রোলিয়ামে ডিপোতে প্রতিমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, চোরদের দিলেন কঠোর বার্তা ‎এনায়েতনগর ইউনিয়নে ১ নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনায় ওসমান নারায়ণগঞ্জে ঈদের ছুটি কাটানোর দারুণ কিছু স্থান ৬০ বছরে প্রথমবার পরলেন ছেলের উপহার দেওয়া জামদানি সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৮ সদস্য গ্রেফতার ফতুল্লায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি সোহাগ গ্রেপ্তার ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে অহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান ফতুল্লায় র‍্যাবের অভিযানে গাঁজাসহ আটক ১ নারায়ণগঞ্জে এসআইকে মারধরের ঘটনায় ২ যুবক আটক শহরের গলাচিপায় পুলিশের এস আই ও সোর্সকে গণপিটুনি

ফতুল্লায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি সোহাগ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লায় যুবক সাইদ আহমেদ সাব্বির হত্যা মামলার প্রধান আসামি মো. সোহাগকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (১৬ মার্চ) বিকেলে চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার সৈয়দপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার হওয়া সোহাগ (৪২) নারায়ণগঞ্জের ফতুল্লার নয়ামাটি এলাকার বাসিন্দা। তার বাবার নাম শের আলী।

র‌্যাব-১১ এর সহকারী পরিচালক ক্যাপ্টেন রওনক ইরফান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত সাইদ আহমেদ সাব্বির (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় ওয়াইফাই লাইনের ব্যবসা করতেন। অভিযোগ রয়েছে, সোহাগের নেতৃত্বে একটি দল ফতুল্লা এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। সাব্বির বিভিন্ন সময় এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় আসামিরা তার ওপর ক্ষিপ্ত ছিল এবং তাকে নানা ধরনের হুমকি দিত।

গত ৪ মার্চ ভোরে সাব্বির সেহরির জন্য খাবার আনতে বাড়ি থেকে বের হয়ে শিবু মার্কেট মোড়ের সুমাইয়া বিরিয়ানি হাউজের সামনে গেলে সোহাগের নেতৃত্বে ৭–৮ জন সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৬ মার্চ রাতে তার মৃত্যু হয়।

ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এরপর জড়িতদের গ্রেপ্তারে র‌্যাব গোয়েন্দা নজরদারি বাড়ায়।

র‌্যাব জানায়, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১ সদর কোম্পানি ও র‌্যাব-৭ এর একটি যৌথ দল অভিযান চালিয়ে সোমবার বিকেল ৫টার দিকে সোহাগকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট