1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে অহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ বাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন এস আই কামরুল হাসান পিপি এম ৫ শতাধিক পরিবারকে ঈদ সামগ্রী বিতরন করলেন যুবদল নেতা রাজীব নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী

ফতুল্লায় প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেকে অহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৬ মার্চ, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় এবং দুস্থদের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজোনে এক অনুষ্ঠানের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের হাতে এই মানবিক সহায়তার অর্থ তুলে দেওয়া হয়।

সোমবার (১৬ মার্চ ) দুপুরে সদর উপজেলা সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, থানা কৃষক দলের সভাপতি জুয়েল আরমান এবং ফতুল্লা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন।

এ সময় তারা বলেন,সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দেওয়া। তারা আরো বলেন, এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও এলাকার দুস্থ ও গরিব পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উপকারভোগীরা সরকারের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জানান, এই সহায়তা তাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে।

এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট