1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে এসআইকে মারধরের ঘটনায় ২ যুবক আটক - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে এসআইকে মারধরের ঘটনায় ২ যুবক আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তাকে মারধরের ঘটনায় দুই যুবককে আটক করেছে পুলিশ। তারা হলেন, অনিক ও মিস্টার। অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী এ তথ্য জানিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, রেললাইনে নিয়মিত টহলে ছিলেন রেল পুলিশের (জিআরপি) ওই কর্মকর্তা ও কনস্টেবল। তখন গাঁজাসহ দুজনকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় কয়েকজন ওই পুলিশ সদস্যদের বেধড়ক মারধর করেন। জিআরপি পুলিশের কাছে অস্ত্র থাকে না। ফলে তারা এ বিষয়ে কোনো প্রতিরোধ করতে পারেননি।

তিনি বলেন, বিষয়টি নিয়ে থানা-পুলিশ কাজ করছে। ইতোমধ্যে ঘটনায় জড়িত থাকা দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে রোববার বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ শহরের গলাচিপা ও আলমখান লেনের মাঝামাঝি রেললাইন থানকাপড় মার্কেটের সামনে দুই পুলিশ সদস্যকে মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জ রেলস্টেশন পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মিজান ও তার সঙ্গে থাকা একজন হোসিয়ারী কর্মচারী রমজান ও তার এক সহযোগীকে আটক করে সিএনজিতে তুলে হাতকড়া লাগানোর চেষ্টা করছিলেন। এ সময় ওই দুই যুবকের চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের আটক করে। তাদের পরিচয় জানতে চাইলে সোর্স নিজেকে র‌্যাবের লোক বলে পরিচয় দেন।

তখন স্থানীয় লোকজন তাদের থানকাপড়ের একটি অফিসে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। এ সময় ভুয়া পুলিশ বলে তাদের মারধর শুরু করেন স্থানীয়রা। এতে ওই পুলিশ কর্মকর্তার জামা-কাপড় ছিঁড়ে যায়। এ সময় তিনি দৌড়ে পালিয়ে যান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট