1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

ফতুল্লায় ট্রেনের নিচে কাটা পড়ে যুবকের মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লায় ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ মার্চ) সকালে ফতুল্লার ইসদাইর বাজার সংলগ্ন রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসদাইর বাজার এলাকার রেললাইনের ওপর এক যুবক বসে ছিলেন। এ সময় একটি ট্রেন সেখানে পৌঁছালে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৪ বছর বলে জানা গেছে।

নিহত যুবক ওই এলাকার বাসিন্দা বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে জড়ো হন এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানান।

এ বিষয়ে রেলওয়ে পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট