1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
প্রকৃত সমঅধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা নাজমুল হাসান বাবু এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী রিমন তালুকদার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অতিরিক্ত ভাড়া আদায়, দুই পরিবহনকে জরিমানা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ, কোথাও কোথাও ধীরগতি পরিচ্ছন্নতাকর্মীদের প্রধানমন্ত্রীর ঈদ উপহার দিলেন সাখাওয়াত এনসিপির জেলা কমিটি: আহ্বায়ক যুবাইর, সদস্য সচিব জুবায়ের এনায়েতনগর ইউপি’র ৪নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ইন্জিঃ শাকিল নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাগর সিদ্দিকী নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন খোরশেদ নারায়ণগঞ্জবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মশিউর রহমান রনি

প্রকৃত সমঅধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আন্তর্জাতিক নারী দিবস স্মরণে নারীর মর্যাদা ও সমানাধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে বেগবান করা এবং নারীর উপর সকল প্রকার বৈষম্য, নিপীড়ন, নির্যাতন, ধর্ষণ-গণধর্ষণ ও হত্যা বন্ধে আইনের যথাযথ প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।

রোববার (৮ মার্চ) সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি জয় হাসান এবং সঞ্চালনা করেন জেলা সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্রের সদস্য আইরিন নাহারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মীরা।

বক্তব্যে সভাপতি জয় হাসান বলেন, “ফ্রান্সের প্যারি কমিউন, ফরাসি বিপ্লব, যুক্তরাষ্ট্রের শ্রমিক আন্দোলনসহ ভারত উপমহাদেশে ব্রিটিশবিরোধী সংগ্রাম, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে নারীরা পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। কিন্তু কাক্সিক্ষত লক্ষ্য নারী সমাজ আজও অর্জন করতে পারেনি। বাংলাদেশসহ পৃথিবীর সর্বত্র নারীরা এখনও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত।”

সাধারণ সম্পাদক দীপা নাগ তন্দ্রা বলেন, “পৃথিবীতে নারী-পুরুষের সংখ্যানুপাত প্রায় সমান হলেও পৃথিবীর মোট সম্পদের একশ ভাগের মাত্র এক ভাগের মালিক নারী। বাংলাদেশের সংবিধান, আইন ও সম্পদের ক্ষেত্রে নারীর প্রকৃত সমঅধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। পৃথিবীর সর্বত্র যেমন নারী সহিংসতার শিকার, বাংলাদেশেও নারী নির্যাতন ও সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে।”

বক্তারা সারাদেশে চলমান নারী ও শিশু ধর্ষণের বিচার নিশ্চিত করা, জেলার ক্যাম্পাসগুলোতে নারী নিপীড়ন বিরোধী সেল গঠন করা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনটি একটি গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট