1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের মিলনায়তনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো: মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মনির হোসেনর সঞ্চালনায় ইফতার ও দোয়া মহফিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, আইসিপি আনোয়ার হোসেন, ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম শামিম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুর ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুম, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ সোহেল আহম্মেদ, সাংবাদিক কামাল হোসেন,ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকউল্লাহ রিপন, সাংবাদিক সুমন, ফতুল্লা সেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন রবিন ও মাইনউদ্দিন মেম্বার প্রমুখ।

ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল হক পলাশ, সহ-সভাপতি মো. আশরাফুল হক আশু, যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন সজীব, অর্থ-বিষয়ক সম্পাদক মোহাম্মদ আবু সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক মনিরুল ইসলাম সরকার, দপ্তর ও প্রচার সম্পাদক মো. গিয়াস উদ্দিন মৃধা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. জুয়েল চৌধুরী, সদস্য সেলিম, শাহিন, জুয়েল, ইমি, সৈকত।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার শিক্ষা দেয়। সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

দোয়া মাহফিলে দেশ এবং জাতির কল্যাণ, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন ফতুল্লা সমবায় মার্কেটের পেশ ইমাম মাওলানা সাঈদ ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট