1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে মাদক ও নগদ টাকাসহ মাফিয়া বেগম গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মহানগরের ১৮ নং ওয়ার্ডের সভানেত্রী বন্যা আক্তার কে ঘিরে নানা অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত

বন্দরে মাদক ও নগদ টাকাসহ মাফিয়া বেগম গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরে ২৯শ পিস ইয়াবা, সাড়ে ৬ কেজি গাঁজা ও মাদক বিক্রির ৪ লাখ ৩১ হাজার ৬৮০ টাকা উদ্ধারসহ এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব-১১।

বুধবার (৪ মার্চ) রাত ৩টার দিকে বন্দরের মদনপুর ইউনিয়নের হেদায়েরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার মাফিয়া বেগম (৫৫), বন্দরের হেদায়েরপাড়া এলাকার ইসলাম মিয়ার স্ত্রী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানায়, আটক নারী একটি সংঘবদ্ধ মাদক চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বড় চালান সংগ্রহ করে দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ ও ঢাকার আশপাশের জেলায় বহন, সরবরাহ ও বিক্রয় করে আসছিলেন বলে দাবি করা হয়েছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট