1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

আড়াইহাজারে পরিত্যক্ত অবস্থায় শর্টগান উদ্ধার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি শটগান উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) দুপুর আড়াইটার দিকে উপজেলার হাইজাদি ইউনিয়নের কলাগাছিয়া এলাকার একটি ব্রিজের নিচে কচুরিপানার ভেতর থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রটি পাওয়া যায়। উদ্ধার শেষে সেটি থানায় নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জুলাই-আগস্টের আন্দোলনের সময় থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে এটি থাকতে পারে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কচুরিপানার নিচ থেকে একটি শটগান উদ্ধার করা হয়েছে। অস্ত্রটির উৎস ও মালিকানা নিশ্চিত করতে তদন্ত চলছে।

তিনি আরও জানান, ব্রিজের আশপাশে আরও কোনো অস্ত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। প্রয়োজন হলে পানির নিচে তল্লাশি চালানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট