1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এনায়েতনগর ইউনিয়ন খেলাফত মজলিসের ইফতার মাহফিল - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিবন্ধন প্রক্রিয়ায় দেশ এডিশন, শিগগিরই আনুষ্ঠানিক কার্যক্রম সম্প্রসারণ সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধের দাবিতে (বিএসপি)র মানববন্ধন ফতুল্লায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ রূপগঞ্জে মাদক কারবারীর আত্মসমর্পণ: সংশোধন হওয়ার স্বত্ত্বে মুক্ত উজির আলী স্কুলে ইফতারে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ঈদের আগে শ্রমিকদের পাওনা পরিশোধের দাবিতে বিক্ষোভ সৃষ্ট জলাবদ্ধতা নিষ্কাশনে প্রশংসায় ভাসছেন তরুন সমাজ সেবক রিমন তালুকদার উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-এমপি আল আমিন ইরানে হামলা: প্রতিবাদে সিদ্ধিরগঞ্জে মানববন্ধন ফতুল্লায় তাঁতীদল নেতার কান্ড: ৩ লাখ টাকায় শিশু মৃত্যুর ঘটনাকে ধামাচাপার চেষ্টা

এনায়েতনগর ইউনিয়ন খেলাফত মজলিসের ইফতার মাহফিল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
খেলাফত মজলিস ফতুল্লা থানাধীন এনায়েতনগর ইউনিয়ন পূর্ব শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) মাসদাইর বায়তুল মামুর সরদার বাড়ি জামে মসজিদের দ্বিতীয় তলায় এ মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনে ১১ দলের সমর্থনে নির্বাচিত সংসদ সদস্য ও ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলী, পুলম্যান নীটওয়্যারের চেয়ারম্যান তালাওয়াত হোসেন শাহীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরের নায়েবে আমীর মাওলানা আব্দুল কাইয়ূম, খেলাফত মজলিস মহানগর সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মিজানুর রহমান, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বজলুল হক, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, এনসিপি সদর থানা সভাপতি আবুল খায়েরসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও সরদার বাড়ি জামে মসজিদের মোতাওয়াল্লী নাসির উদ্দীন সরদার, সভাপতি আব্দুল জব্বার খন্দকার, খেলাফত মজলিস সদর থানা সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, ফতুল্লা থানা সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, ইসলামী যুব মজলিস কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিস মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ ও জেলা সভাপতি মুহাম্মদ আনাসসহ বিপুল সংখ্যক নেতাকর্মী ও মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট