1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রমজান মাস মানুষকে ধৈর্য ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়-মাসুম বিল্লাহ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বন্দরে আজমেরী ওসমানের ক্যাডার অনিক গ্রেপ্তার ঐক্য ও সংহতির একটি অনন্য উদাহরণ হলো পহেলা বৈশাখ-ডিসি পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ

রমজান মাস মানুষকে ধৈর্য ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়-মাসুম বিল্লাহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের অনন্য সুযোগ। এই মাস মানুষকে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। ইসলামী সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে ত্যাগ ও ধৈর্যের মাধ্যমে ধারাবাহিক প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় নগর কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে সহযোগী সংগঠনের মহানগর, থানা ও ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ পর্যালোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিভেদ নয়, ভ্রাতৃত্বই হতে হবে আমাদের প্রধান শক্তি।

“মডারেট ইসলাম নয়, মদিনার ইসলাম ধারণ করে রমজানের শিক্ষা কাজে লাগিয়ে একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে,”- যোগ করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর সহ-সভাপতি মুফতি হাবীবুল্লাহ হাবীব, মাওলানা হাসান ইমাম মুন্সী, মুহাম্মদ নূর হোসেন, নগর সেক্রেটারি মুহাম্মদ সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি ডা. সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, প্রচার ও দাওয়াহ সম্পাদক বিলাল খান, ইসলামী যুব আন্দোলন নগর সভাপতি রবিউল ইসলাম, ছাত্র আন্দোলন নগর সভাপতি আবুল হাশিমসহ থানা ও বিভিন্ন ওয়ার্ড শাখার প্রতিনিধিরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট