1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে যুবলীগ ক্যাডার হৃদয় গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড রঙ বদলে আওয়ামী দোসর আলী হোসেন এখন বিএনপি নেতাদের দরবারে ফতুল্লায় অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট পহলো বৈশাখ বরণে নারায়ণগঞ্জ চারুকলায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

সিদ্ধিরগঞ্জে যুবলীগ ক্যাডার হৃদয় গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসী পানি আক্তারের অন্যতম সহযোগী ও যুবলীগ ক্যাডার হৃদয়কে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর একাধিক হত্যা মামলার আসামি সন্ত্রাসী পানি আক্তার এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে তার সহযোগীরা আত্মগোপনে থেকে পুনরায় সক্রিয় হওয়ার চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, পানি আক্তারের সাঙ্গোপাঙ্গরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা শুরু করেছে। এরই প্রেক্ষিতে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের নেতা হিসেবে পরিচিত হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

হৃদয়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াসিম আকরাম জানান, অভিযুক্তকে সিদ্ধিরগঞ্জ থানার বৈষম্য বিরোধী মামলায় গ্রেফতার করা হয়েছে।সি

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট