1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নার্গিস মাকসুদ - যুগের নারায়ণগঞ্জ
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশের অস্ত্র লুটের ঘটনায় আরও এক দুষ্কৃতিকারী গ্রেপ্তার নারায়ণগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন রূপগঞ্জে অস্ত্রেরমুখে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি, ১১ লাখ টাকার মালামাল লুট ফতুল্লা প্রেস ক্লাবে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন বাংলা নববর্ষের শুভেচ্ছে জানালেন সনাতন পার্টির সভাপতি টনি মল্লিক গুম খুনে গ্রেপ্তার অন্যরা, শোডাউনে ‘মূল আসামি রানা! নারায়ণগঞ্জে কোনো চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না-এড.সাখাওয়াত পরিচ্ছন্ন নগরায়ন জনগনের অধিকার-মামুন মাহমুদ আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে শিক্ষার্থীরাই: এমপি কালাম অর্থের বিনিময়ে সরকারী টিকা দেওয়ার ঘটনায় আফরোজাকে কারাদন্ড

বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে নার্গিস মাকসুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

যুগের নারায়নগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর ইউনিয়নের পশ্চিম কেওঢালা ভূঁইয়া বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা দিয়েছেন নার্গিস মাকসুদ।

গত শনিবার দিবাগত রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে স্থানীয় সামসুল হক ভূঁইয়ার বসতঘর, আসবাবপত্র ও একটি মুদি দোকান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি জানিয়েছেন।

খবর পেয়ে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরবাড়ি পুনর্নির্মাণ ও আসবাবপত্র ক্রয়ের জন্য আর্থিক সহায়তা নিয়ে ঘটনাস্থলে যান বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. মাকসুদ হোসেন-এর সহধর্মিণী ও সমাজসেবিকা নার্গিস মাকসুদ। এ সময় তিনি আগুনে পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন।

সংকটময় সময়ে পাশে দাঁড়ানোর জন্য নার্গিস মাকসুদকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা ও স্থানীয়রা।

উল্লেখ্য, শনিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে সামসুল হক ভূঁইয়ার ঘর, আসবাবপত্র ও একটি মুদি দোকান পুড়ে যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট