1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর থানার (ওসি) সুষ্টু নির্বাচনের জন্য হুমকি-তারিকুল সুজন - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: থানায় জিডি জনগন মেরুদণ্ডসম্পন্ন প্রশাসন দেখতে চায়-এমপি আল আমিন সিদ্ধিরগঞ্জে হকার্স উচ্ছেদের সিদ্ধান্তে মানববন্ধন বিকেএমইএ-চেম্বার অব কমার্স ও স্বেচ্ছাসেবীদের জেলা পুলিশ সম্মাননা চৌধুরীবাড়ি বাজার কমিটিতে সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে বিজয়ী রিয়াজ নারায়নগঞ্জ থেকেই সরকার পতন আন্দোলন শুরু হবে: আব্দুল জব্বার মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিল জেলা পরিষদ শত শত কোটি টাকার টেন্ডার লুটপাটের সম্রাট গণপূর্তের আহসান হাবীব সোনারগাঁয়ে শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্লা রক্সি’ গ্রেপ্তার ‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’

বন্দর থানার (ওসি) সুষ্টু নির্বাচনের জন্য হুমকি-তারিকুল সুজন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে গণসংহতি আন্দোলন মাথাল প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন অভিযোগ করে বলেছেন, “বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একটি নির্দিষ্ট প্রার্থীর পক্ষে বিশেষ তৎপরতা শুরু করেছেন, যা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।”

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বন্দর উপজেলার বিভিন্ন এলাকায় বিশাল গণসংযোগ ও একাধিক পথসভাকালে এসব অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, “নির্বাচনের সময়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে সব প্রার্থী ও ভোটারের জন্য সমান নিরাপত্তা ও সুযোগ নিশ্চিত করা। কিন্তু আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি, বন্দর থানার ওসি একটি বিশেষ প্রার্থীর পক্ষে সক্রিয় ভূমিকা পালন করছেন। এতে সাধারণ ভোটারদের মধ্যে ভয় ও শঙ্কা তৈরি হচ্ছে।”

তারিকুল ইসলাম সুজন বলেন, “নির্বাচনী মাঠে প্রশাসনের পক্ষপাতিত্ব জনগণের ভোটাধিকার প্রয়োগকে বাধাগ্রস্ত করে। যখন মানুষ দেখে একটি পক্ষ প্রশাসনিক সুবিধা পাচ্ছে, তখন সাধারণ ভোটার মনে করেন তাদের ভোটের মূল্য নেই। এটি গণতন্ত্রের জন্য অশনিসংকেত। থানার ওসি যদি জনগণের জানমাল রক্ষার দায়িত্ব বাদ দিয়ে কোনো প্রার্থীর নির্বাচনী স্বার্থ রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন, তাহলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন কখনোই সম্ভব নয়। প্রশাসনের এমন আচরণ সংবিধান ও নির্বাচন কমিশনের নির্দেশনার সরাসরি লঙ্ঘন।”

নির্বাচন কমিশন ও ঊর্ধ্বতন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, “আমরা অবিলম্বে এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। বন্দরসহ নারায়ণগঞ্জ-৫ আসনে যেন কেউ প্রশাসনিক প্রভাব খাটিয়ে নির্বাচনী সুবিধা নিতে না পারে, তা নিশ্চিত করতে হবে।”

গণসংযোগে অংশ নেওয়া সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণ প্রার্থী হিসেবে তারিকুল ইসলাম সুজনের প্রতি মানুষের আগ্রহ ও প্রত্যাশা তুলনামূলক বেশি। অনেক ভোটার মনে করছেন, দীর্ঘদিন ধরে একই ধাঁচের রাজনীতির বাইরে এসে নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব ও পরিবর্তনের ভাবনা নিয়ে এগিয়ে আসা প্রার্থীদের সুযোগ দেওয়া প্রয়োজন। তারিকুল ইসলাম সুজনের বক্তব্য, আচরণ ও রাজনৈতিক অবস্থানের সঙ্গে নিজেদের আকাঙ্ক্ষার মিল খুঁজে পাচ্ছেন বলে জানান তারা।

এদিন বিকেল থেকে বন্দর বাজার ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন তারিকুল ইসলাম সুজন। গণসংযোগকালে তাকে ঘিরে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। অনেকেই হাত নেড়ে ও স্লোগান দিয়ে তাকে স্বাগত জানান, যা তার প্রচারণায় বাড়তি গতি যোগ করে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট