1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জ-৩: আচরণবিধি লঙ্ঘন করায় জামায়াত প্রার্থীকে জরিমানা ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন, আশ্বাস দিলেন জেলা প্রশাসক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতঃস্ফূর্ত হবে-শাহ আলম বিএনপি সরকার গঠন করলে ক্ষমতা জনগণের কাছেই ফেরত যাবে-বেনজীর মান্নানের সহযোগীরা চিহ্নিত খারাপ মানুষ-গিয়াসউদ্দিন ‘বিএনপির মার্কা হরিণ’—স্লোগান দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী শাহ আলমের বিরুদ্ধে মামলা পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মনির কাসেমীর নারায়ণগঞ্জ-৫: আমি ভাগ-বাটোয়ারার রাজনীতি করতে আসিনি-তারিকুল সুজন নারায়ণগঞ্জ-৪: জমে উঠেছে ভোটের লড়াই শান্তিপূর্ণ নির্বাচন হলে বিপুল ভোটে জয়ী হবো-মাকসুদ

অপরাধমুক্ত সোনারগাঁও গড়ে তোলা হবে-মান্নান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নির্বাচিত হলে সোনারগাঁকে মাদক, চাঁদাবাজি, ভূমিদস্যুতা ও সন্ত্রাসমুক্ত একটি শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার, সনমান্দি ও পৌরসভা এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নিয়ে তিনি এ প্রতিশ্রুতি দেন।

আজহারুল ইসলাম মান্নান বলেন, “৫ আগস্টের পর যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা মূলত সন্ত্রাস, চাঁদাবাজি ও নারীদের হেনস্তাকারীদের বিরুদ্ধে। এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়। যদি এই আসনে বিএনপি নির্বাচিত হয়, তাহলে মাদক কারবারি, চাঁদাবাজ, ভূমিদস্যু ও সন্ত্রাসীদের আর কোনো ঠাঁই হবে না।”

তিনি আরও বলেন, নির্বাচিত হলে সোনারগাঁয়ে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এবং কর্মক্ষেত্রে নারীদের জন্য নিরাপদ ও সম্মানজনক পরিবেশ সৃষ্টি করা হবে। সাধারণ মানুষের জানমাল ও সম্মানের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তাঁর প্রধান অগ্রাধিকার।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি তাজুল সরকার, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুন-অর-রশিদ মিঠু, যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন, সোহেল রানা, সোহাগ ভূঁইয়া এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট